ঢাকা, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

হটলাইন নম্বরে ফোন দিলেই মিলবে ফ্রি অক্সিজেন

করোনাভাইরাসে আক্রান্তদের বিনামূল্যে অক্সিজেন সেবা চালু করেছে স্বেচ্ছাসেবক লীগ।যে কেউ ০৯৬১১৯৯৭৭৭ হটলাইন নম্বরে ফোন করলে দলের পক্ষ থেকে ফ্রি অক্সিজেন সিলিন্ডার সরবরাহ করা হবে।

 

মঙ্গলবার দুপুরে রাজধানীর কলাবাগানে এ কার্যক্রম উদ্বোধন করেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম। এসময় সেখানে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক।


এর আগে স্বেচ্ছাসেবক লীগ ১০টি ফ্রি অ্যাম্বুলেন্স ও দুটি লাশবাহী অ্যাম্বুলেন্স দিয়েছে। ৪৩ জন ডাক্তার দিয়ে ২৪ ঘণ্টা টেলিমেডিসিন সার্ভিস দিচ্ছে।

ads
ads
ads

Our Facebook Page

↑